০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

চেল্লাখালী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শেরপুরের জেলা প্রশাসক

চেল্লাখালী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শেরপুরের জেলা প্রশাসক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় এলাকায় চেল্লাখালী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত নালিতাবাড়ী–গাজীরখামার (শেরপুর) সড়ক পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।শনিবার (১১ জুলাই) ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ভাঙন রোধ ও সড়ক রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, এলজিইডির উপসহকারী প্রকৌশলী, কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্ত স্থানে জরুরি ভিত্তিতে নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড প্রায় ৫০০টি জিওব্যাগ ফেলে জরুরি প্রতিরোধমূলক কাজ শুরু করবে। পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সংযোগ খাল খনন এবং বন্ধ থাকা কালভার্ট খুলে দেওয়াসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসক আরও নির্দেশনা দেন, ক্ষতিগ্রস্ত সড়ক রক্ষায় আপদকালীন ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের পাশাপাশি মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সড়কটির টেকসই সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, ভবিষ্যতে নদীভাঙনের কারণে জনদুর্ভোগ কমিয়ে নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।