ঢাকা ১১:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতকরণে শেরপুরে ‘জেলা ভূমিসেবা কেন্দ্র’ উদ্বোধন

  • প্রকাশের তারিখ: 10/09/2026, 09:37 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 116
জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতকরণে শেরপুরে ‘জেলা ভূমিসেবা কেন্দ্র’ উদ্বোধন

জনবান্ধব ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার লক্ষ্যে শেরপুরে আধুনিক ‘জেলা ভূমিসেবা কেন্দ্রের’ যাত্রা শুরু হয়েছে। ভূমি মন্ত্রণালয় এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এ সেবা কেন্দ্র চালু করা হয়।

শেরপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ‘জেলা ভূমিসেবা কেন্দ্রের’ শুভ উদ্বোধন করেন।

এখন থেকে এ সেবা কেন্দ্রের মাধ্যমে শেরপুর জেলার নাগরিকরা ভূমি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা এক জায়গা থেকে বিনামূল্যে গ্রহণ করতে পারবেন। সেবা কেন্দ্রটিতে পাওয়া যাবে—

  • ভূমি উন্নয়ন কর প্রদান
  • নামজারি (মিউটেশন) আবেদন
  • খতিয়ান (পর্চা) সংগ্রহ
  • মৌজা ম্যাপ ও অন্যান্য ভূমিসেবা

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন সেবা কেন্দ্রের ভেতরের ডিজিটাল কার্যক্রম এবং কম্পিউটারাইজড সেবা প্রদানের পদ্ধতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

জেলা প্রশাসনের এ আধুনিক উদ্যোগের ফলে নাগরিকদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:03 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।