ঢাকা ০১:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

জামালপুরে ভাড়া বাসা থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশের তারিখ: 29/08/2026, 07:05 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 9
জামালপুরে ভাড়া বাসা থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ার খবর পেয়ে দরজা ভেঙে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে শহরের দক্ষিণ কাচারিপাড়া স্বপ্নপুড়ী আবাসিক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল জান্নাত শাহ।
নিহত ইশরাত জাহান রিমা (২৪) মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি পণ্ডিতপাড়া এলাকার মো. রশিদুল্লাহ মণ্ডলের মেয়ে। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে দক্ষিণ কাচারিপাড়া স্বপ্নপুড়ী আবাসিক এলাকার একটি বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ার খবর পাওয়া যায়। ওই বাড়ির একটি কক্ষ এক ছাত্রী ভাড়া নিয়ে থাকতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, কক্ষটি ভেতর থেকে তালাবদ্ধ।
পরে জামালপুর ফায়ার সার্ভিসের সহায়তায় কক্ষের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইশরাত জাহান রিমার মরদেহ দেখতে পায় পুলিশ।
পরবর্তীতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 21/09/2026, 07:09 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।