ঢাকা ০২:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

জামালপুরে ভুয়া ট্রাভেল এজেন্সিতে মোবাইল কোর্ট, মালিকের ৩ মাসের কারাদণ্ড

  • প্রকাশের তারিখ: 11/09/2026, 06:10 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 24
জামালপুরে ভুয়া ট্রাভেল এজেন্সিতে মোবাইল কোর্ট, মালিকের ৩ মাসের কারাদণ্ড

জামালপুর শহরের হাসপাতাল রোড এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ‘মোবাল্লিগ ট্রাভেলস’ নামে ভুয়া ট্রাভেল এজেন্সি পরিচালনার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রতিষ্ঠানটির মালিক মোঃ আমির হামজাকে হাতেনাতে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমন হোসেন।

অভিযানকালে অনুমোদন ছাড়াই ‘মোবাল্লিগ ট্রাভেলস’ নামে ট্রাভেল এজেন্সি পরিচালনা এবং মিথ্যা ও প্রতারণামূলক তথ্যসম্বলিত ভিজিটিং কার্ড বিতরণের সময় মোঃ আমির হামজাকে আটক করা হয়।

পরে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর আওতায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অনুমোদনহীন ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 13/09/2026, 07:59 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।