ঢাকা ০১:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

জুলাই শহিদ দিবস ২০২৬ পালনে শেরপুরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশের তারিখ: 14/07/2026, 05:32 PM | ফটো কার্ড
  • সংবাদটি দেখেছেন: 122
জুলাই শহিদ দিবস ২০২৬ পালনে শেরপুরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

আসন্ন ১৬ জুলাই "জুলাই শহিদ দিবস ২০২৬" যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।

সভায় জুলাই শহিদ পরিবারের সদস্য, সম্মুখ সারির জুলাই যোদ্ধাবৃন্দ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, সমন্বয় এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:22 AM
প
প্রাইম সময় ডেস্ক
সংবাদ নিয়ন্ত্রণ কক্ষ, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।