ঢাকা ০১:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

ঝিনাইগাতীতে এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

  • প্রকাশের তারিখ: 04/10/2026, 11:30 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 21
ঝিনাইগাতীতে এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) ঝিনাইগাতী উপজেলা হলরুমে ঝিনাইগাতী উপজেলা কৃষিপণ্য ও উৎপাদক সমবায় সমিতি লিমিটেড এবং রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস)-এর আয়োজনে SWABOL Project-এর আওতায় উপজেলা এফএসএফসিএসও (FSFCSO) কর্তৃক এলএফও (LFO) সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন Ms. Alice Oyaro, CEO, Transform Trade; ড. পার্থ সারথি রায়, সাধারণ সম্পাদক, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের যথাযথ পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) শেরপুরভিত্তিক একটি বেসরকারি, অলাভজনক ও অরাজনৈতিক উন্নয়ন সংস্থা। সংস্থাটি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী—বিশেষ করে ভূমিহীন, ক্ষুদ্র কৃষক, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর—জীবনমান উন্নয়ন, আত্মনির্ভরতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। বর্তমানে সংস্থাটি শেরপুর, জামালপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় গ্রামীণ ও শহুরে জনগোষ্ঠীর সঙ্গে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 05/10/2026, 03:31 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।