ঢাকা ০১:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

নালিতাবাড়ী সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

  • প্রকাশের তারিখ: 04/10/2026, 02:25 PM | ফটো কার্ড
  • মনিরুজ্জামান রাসেল , স্টাফ রিপোর্টার
  • সংবাদটি দেখেছেন: 36
নালিতাবাড়ী সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কোচপাড়া সীমান্ত এলাকা দিয়ে চোরাইপথে আনা  ভারতীয় মদসহ মো. কবির হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

(৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা কোচপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় ৪৭ বোতল ভারতীয় মদসহ মো. কবির হোসেন (১৮)-কে আটক করা হয়। আটক কবির হোসেন নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া গ্রামের মৃত মোর্শেদের ছেলে।

অভিযানে তার কাছ থেকে একটি ভিভো মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দ করা ভারতীয় মদের আনুমানিক সিজার মূল্য ৯০ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 06/10/2026, 06:26 PM
ম
মনিরুজ্জামান রাসেল , স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।