ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৯ আশ্বিন ১৪৩৩

নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের তারিখ: 01/07/2026, 05:32 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 129
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার আড়াইআনী বেপারিপাড়া এলাকায় গলায় বাদাম আটকে মানহা মনি নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নালিতাবাড়ী তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আহমেদের সঙ্গে বিদ্যালয়ে যায় তার নাতনি মানহা মনি। সেখানে বাদাম খাওয়ার সময় একটি বাদাম হঠাৎ শিশুটির শ্বাসনালীতে আটকে যায়। এতে সে গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত হয়।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, শ্বাসনালীতে বাদাম আটকে বাতাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শিশুটির অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 03/09/2026, 06:37 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।