ঢাকা ০৭:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

নালিতাবাড়ীর আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন

  • প্রকাশের তারিখ: 12/09/2026, 07:16 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 29
নালিতাবাড়ীর আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন

সারোয়ার হোসাইনকে সভাপতি, আমানুল্লাহ আসিফ মীরকে কার্যকরী সভাপতি এবং শাহিন আলমকে সাধারণ সম্পাদক করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মাজহারুল ইসলাম আরিফ স্বাক্ষরিত ১৩ সদস্যবিশিষ্ট ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে নূর আলম হাসান নয়ন ও খন্দকার জান্নাতুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শামীম ও আতিকুর রহমান আকাশ, সাংগঠনিক সম্পাদক ছাঈম বাদশা, কোষাধ্যক্ষ নাঈম মিয়া, দপ্তর ও প্রচার সম্পাদক হাসান মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ রানা মারুফ, শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শুয়াইব ইসলাম শিপন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে রাকিব হাসান রনি মনোনীত হয়েছেন।

নবগঠিত কমিটির সদস্যরা আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার কথাও জানিয়েছেন তারা।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 17/11/2026, 11:12 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।