ঢাকা ১০:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান

  • প্রকাশের তারিখ: 19/09/2026, 08:43 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 30
পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান

পরিচ্ছন্ন ও প্লাস্টিক দূষণমুক্ত শেরপুর গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাধবপুর এলাকায় পণ্ডিত এফ. রহমান সড়কের দুপাশে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন আপ বাংলাদেশ (Clean Up Bangladesh), বাংলাদেশ স্কাউটসসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ও সংশ্লিষ্ট অংশীজন।

অভিযানে সংশ্লিষ্টদের সম্মিলিত অংশগ্রহণে সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার কমানো, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং পরিবেশ সুরক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত ও কার্যকরভাবে অব্যাহত রাখার পাশাপাশি প্লাস্টিক দূষণ প্রতিরোধে নাগরিকদের সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসনের আয়োজনে পরিচালিত এ অভিযানের মূল লক্ষ্য—পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও প্লাস্টিক দূষণমুক্ত শেরপুর গড়ে তোলা।

আসুন, পরিচ্ছন্ন শেরপুর গড়ি—নিজে পরিচ্ছন্ন থাকি, অন্যকেও সচেতন করি।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 09/10/2026, 08:39 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।