১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে বাংলাদেশ বুলেটিন-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে  বাংলাদেশ বুলেটিন-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে  বাংলাদেশ বুলেটিন-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।সোমবার (২৯ জুন) সকালে শেরপুর নিউমার্কেটস্থ কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট (আইডিইবি) হলরুমে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ বুলেটিনের শেরপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের (একাংশ) সভাপতি, দৈনিক আমাদের সময়-এর শেরপুর জেলা প্রতিনিধি এবং শেরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শহীদুল ইসলাম (ভিপি)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের (একাংশ) সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জ্বল, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল হাশিম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি বুলবুল আহাম্মেদ, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি ও সাপ্তাহিক গ্রাম বাংলা-এর নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, সংগঠনটির সাধারণ সম্পাদক ও দৈনিক জনতা-এর জেলা প্রতিনিধি জিএইচ হান্নান, দৈনিক বাংলাদেশ সমাচার-এর জেলা প্রতিনিধি হারুনুর রশিদ এবং রূপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ফজলুল করিম, দৈনিক তৃতীয় মাত্রা ,এর শেরপুর জেলা প্রতিনিধি মোঃ মাকসুদুর রহমানমাত্রাদৈনিক বিজনেজ ফাইল এর জেলা প্রতিনিধি সাইদুর রহমান আপন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশ বুলেটিন গত নয় বছরে পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। ভবিষ্যতেও সত্য, নিরপেক্ষ ও জনস্বার্থে সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং বাংলাদেশ বুলেটিন-এর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।