ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের তারিখ: 28/09/2026, 08:45 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 22
বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শেরপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, শেরপুরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি চিত্রাঙ্কনের মাধ্যমে শেরপুরের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
পুরস্কার বিতরণ শেষে অংশগ্রহণকারী ও বিজয়ীদের উৎসাহিত করেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:48 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।