ঢাকা ০৮:৫১ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব বসতি দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের তারিখ: 06/10/2026, 12:02 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 25
বিশ্ব বসতি দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব বসতি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, শেরপুরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগ, শেরপুরের নির্বাহী প্রকৌশলী এবিএম আশরাফুজ্জামান।
সভায় নিরাপদ ও সবার জন্য উপযোগী আবাসন নিশ্চিত করা, পরিকল্পিত নগরায়ণ, পরিবেশবান্ধব ও টেকসই বসতি গড়ে তোলা এবং নাগরিকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দ্রুত নগরায়ণের ফলে আবাসন, পরিবেশ ও নাগরিক সুবিধার ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। তাই পরিকল্পিত নগরায়ণ ও টেকসই বসতি নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, রাজনীতিবিদ আবদুল বাতেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 25/11/2026, 09:32 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।