শিক্ষকদের অবদান ও মর্যাদার স্বীকৃতি দিতে আজ ৫ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।
১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। শিক্ষকদের অধিকার, দায়িত্ব ও কর্মপরিবেশ নিয়ে ১৯৬৬ সালে ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) গৃহীত ঐতিহাসিক সুপারিশের ৬০ বছর পূর্তি হচ্ছে এ বছর।
২০২৬ সালের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য— ‘Standing with teachers: 60 years of protecting the profession, advancing its status and shaping our futures.’ বাংলায় যার অর্থ— ‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া।’
১৯৬৬ সালের ৫ অক্টোবর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত শিক্ষকদের মর্যাদা সংক্রান্ত বিশেষ আন্তঃসরকারি সম্মেলনে ইউনেস্কো ও আইএলও যৌথভাবে শিক্ষকদের অধিকার ও কর্মপরিবেশ নিয়ে সুপারিশ গ্রহণ করে। পরবর্তী সময়ে ১৯৯৪ সালে দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হয়।
বাংলাদেশেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার।
সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।
বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক
- প্রকাশের তারিখ: 05/10/2026, 09:48 AM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 22
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:01 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ