ঢাকা ১২:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়ি খাদে, নিহত ১

  • প্রকাশের তারিখ: 04/09/2026, 02:48 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 17
মাদারীপুরে শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়ি খাদে, নিহত ১

মাদারীপুরে মারামারির মামলার চার আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে পুলিশের পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় এক উপপরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্য ও চার পথচারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কের সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কনস্টেবল আব্দুস সালাম (৫১) ভদ্রাসন পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, ইটেরপুল এলাকা থেকে চার আসামিকে গ্রেপ্তার করে শিবচর থানায় নেওয়ার পথে মঠেরবাজার এলাকায় ইমা আক্তার নামে এক শিশু হঠাৎ রাস্তা পার হওয়ার সময় পুলিশের গাড়ির সামনে চলে আসে। শিশুটিকে রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই কনস্টেবল আব্দুস সালাম নিহত হন। আহতদের মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত চার পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, শিশুটিকে রক্ষা করতে গিয়েই পুলিশের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে একজন পুলিশ সদস্য নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 27/09/2026, 05:33 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।