শেরপুর পৌরসভা কার্যালয়ে পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ‘Local Government COVID-19 Response and Recovery Project’, ‘IUGIP’, বাংলাদেশের ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প এবং ২৫টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন প্রকল্পসহ চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান জনাব কবির আহামদ। সভায় সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা।
সভায় পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি প্রকল্পগুলোর যথাযথ বাস্তবায়ন এবং নাগরিকদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পর্যালোচনা সভা শেষে প্রধান অতিথি শেরপুর পৌরসভার বিভিন্ন প্রশংসনীয় ও উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি পৌরসভার দৃষ্টিনন্দন ছাদবাগান, জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র পৌর গ্রন্থাগার ও জাদুঘর এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে শিশু-কিশোরদের জন্য পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।
পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং শহরের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে চলমান প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে শেরপুর পৌরসভার নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
শেরপুর পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- প্রকাশের তারিখ: 22/08/2026, 09:26 AM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 77
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:19 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ