ঢাকা ১১:৫৭ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

শেরপুরে কৃষকদের অধিকার ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন

  • প্রকাশের তারিখ: 06/09/2026, 10:21 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 151
শেরপুরে কৃষকদের অধিকার ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন

কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুরে বিভিন্ন সার ডিলার ও গুদাম পয়েন্ট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) জেলার সার্বিক কৃষি পরিস্থিতি এবং কৃষকদের জন্য সারের সরবরাহ পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে শেরপুর সদর উপজেলার বিভিন্ন সার ডিলারের গুদাম ও বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ডিলারদের স্টক রেজিস্টার, গুদামে সারের বর্তমান মজুত এবং সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি হচ্ছে কি না তা নিবিড়ভাবে যাচাই করেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, কোনোভাবেই সারের কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না এবং সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি করা যাবে না। একই সঙ্গে কোনো কৃষক যাতে সার সংগ্রহ করতে গিয়ে হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
কৃষকদের স্বার্থে সারের সরবরাহ, মজুত ও বিক্রয় কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা হবে বলেও জানানো হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 18/09/2026, 03:56 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।