ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৯ আশ্বিন ১৪৩৩

শেরপুরে প্রবীণ হিতৈষী সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক

  • প্রকাশের তারিখ: 29/08/2026, 07:58 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 124
শেরপুরে প্রবীণ হিতৈষী সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, শেরপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ১০টায় শেরপুর শহরের খোয়ারপাড় এলাকায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আলহাজ্ব অধ্যক্ষ (অব.) মো. ইকবাল মিঞা।
নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আলহাজ্ব অধ্যক্ষ (অব.) সুরুজ্জামান এবং প্রফেসর শাহী উম্মুল বানীন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. আব্দুল মোতালেব। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন আলহাজ্ব মো. আব্দুল গণি।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে আলহাজ্ব মো. ইমাম উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক পদে আলহাজ্ব নূর মোহাম্মদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আবুল কালাম আজাদ এবং নির্বাহী সদস্য হিসেবে আলহাজ্ব মাওলানা রুহুল আমিন দায়িত্ব গ্রহণ করেন।
নবনির্বাচিত কমিটির সদস্যরা প্রবীণদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং তাদের জীবনমান উন্নয়নে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, শেরপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 12/10/2026, 11:55 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।