বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে শেরপুর শহরে এ আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। এতে জেলা জাসাসের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মী, শিশু-কিশোর ও শিল্পীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি শেরপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগানসংবলিত ফেস্টুন দেখা যায়।
এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার রক্ষার প্রত্যয় ব্যক্ত করে বিভিন্ন স্লোগান দেন। আনন্দ র্যালিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
র্যালিতে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জাসাসের আহ্বায়ক এ কে এম এনামুল হক বিপু, সদস্য সচিব মো. হারুন অর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, মো. মিলন মিয়া, মো. সবুজ মিয়া, মো. রেজাউল করিম, কবি হানজালা মাহমুদসহ জেলা জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জাসাসের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিশু-কিশোর ও শিল্পীরা আনন্দ র্যালিতে অংশ নেন।
শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাসাসের বর্ণাঢ্য আনন্দ র্যালি
- প্রকাশের তারিখ: 03/09/2026, 02:34 AM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 118
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 23/11/2026, 10:47 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ