ঢাকা ১১:১০ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান ইজিবাইকসহ ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

  • প্রকাশের তারিখ: 03/09/2026, 06:25 AM | ফটো কার্ড
  • মনিরুজ্জামান রাসেল ,শেরপুর জেলা প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 147
শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান ইজিবাইকসহ ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ


শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও চোরাচালানে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) সদস্যরা কর্ণজোড়া সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস ও চোরাচালানি পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়।
জব্দ করা ভারতীয় কসমেটিকস ও ইজিবাইকসহ অন্যান্য চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ১১ লাখ ৪০ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:33 AM
ম
মনিরুজ্জামান রাসেল ,শেরপুর জেলা প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।