ঢাকা ০১:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ৩ কার্তিক ১৪৩৩

শেরপুরের শ্রীবরদীতে গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের আক্রমণে কৃষকের মৃত্যু

  • প্রকাশের তারিখ: 18/10/2026, 12:06 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 24
শেরপুরের শ্রীবরদীতে গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের আক্রমণে কৃষকের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের আক্রমণে মো. বরকত আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত বরকত আলী উপজেলার মধ্য মাদারপুর গ্রামের মৃত হাছেন আলী মন্ডলের ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।

নিহতের নাতি মাছুম জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাড়ির উঠানে একটি গাছের ডাল কাটতে যান বরকত আলী। এ সময় শত শত ভিমরুল তাঁকে আক্রমণ করে। ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে তিনি দৌড়ে পানিতে নেমে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার দুপুরে তাঁকে ওই হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল মিয়া।

#শেরপুর #শ্রীবরদী #ভিমরুলেরআক্রমণ #কৃষকেরমৃত্যু #স্থানীয়সংবাদ #PrimeShomoy

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 18/10/2026, 01:08 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।