ঢাকা ০১:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

সপ্তাহব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ উপলক্ষে শেরপুরে সনদ ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের তারিখ: 02/08/2026, 05:18 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 115
সপ্তাহব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ উপলক্ষে শেরপুরে সনদ ও পুরস্কার বিতরণ

সপ্তাহব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ উপলক্ষে শেরপুরে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মাদ নূরুল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিশিষ্ট রাজনীতিবিদ মো. আব্দুল বাতেন, বিশিষ্ট সমাজসেবী মিজ রাজিয়া সামাদ ডালিয়াসহ সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা, বৃক্ষমেলায় অংশগ্রহণকারী নার্সারির মালিক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ‘বৃক্ষমেলা-২০২৬’-এ অংশগ্রহণকারী নার্সারিগুলোর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া মেলায় অংশগ্রহণকারী সকল স্টলকে সম্মাননা সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানের সমাপনীতে বক্তারা সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান। ‘সবুজায়নের অগ্রযাত্রায় শেরপুর আরও একধাপ এগিয়ে যাক’—এই প্রত্যাশাই ছিল অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 20/09/2026, 08:16 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।