শেরপুর সদর উপজেলার খুনুয়া গ্রামের বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ সাজু শেখ ও তাঁর স্ত্রীর দীর্ঘমেয়াদি পুনর্বাসনের লক্ষ্যে তাঁদের ছোট ছেলেকে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উপহার দিয়েছে শেরপুর জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কোনো ব্যক্তিগত সহায়তার অপেক্ষায় না থেকে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন নিজেই সাজু শেখের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের হাতে ভ্যানগাড়িটি তুলে দেন। এ সময় বৃদ্ধ দম্পতির জন্য নতুন কাপড়ও উপহার দেওয়া হয়।
এর আগে সাজু শেখের জরাজীর্ণ ঘরটি মেরামতের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে টিনসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রী তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
ভ্যানগাড়ি হস্তান্তরের সময় জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন বলেন, পরিবারটির জন্য একটি স্থায়ী উপার্জনের পথ তৈরি করতেই তাঁদের ছেলেকে ব্যাটারিচালিত ভ্যানটি দেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিবারটি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জেলা প্রশাসনের এমন মানবিক ও দ্রুত উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বৃদ্ধ সাজু শেখ ও তাঁর পরিবারের সদস্যরা।
সাজু শেখের পরিবারকে স্বাবলম্বী করতে ভ্যানগাড়ি দিল শেরপুর জেলা প্রশাসন
- প্রকাশের তারিখ: 17/09/2026, 11:31 PM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 27
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 12/10/2026, 09:57 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ