জামালপুরের নকশিকাঁথা বাংলাদেশের গর্বগাথা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) জামালপুরের দেওয়ানপাড়ায় ব্রহ্মপুত্র কমিউনিটি সেন্টারে জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামালপুর জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহীনুর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন।
এ সময় জামালপুরের হস্তশিল্প ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় জামালপুরের ঐতিহ্যবাহী হস্তশিল্প, বিশেষ করে নকশিকাঁথাসহ বিভিন্ন হস্তশিল্পের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি, বাজার সম্প্রসারণ, উদ্যোক্তা উন্নয়ন এবং হস্তশিল্পকে আরও সমৃদ্ধ ও বাণিজ্যিকভাবে বিকশিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা জামালপুরের ঐতিহ্যবাহী হস্তশিল্পকে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে আরও কার্যকরভাবে তুলে ধরতে প্রশিক্ষণ, আধুনিক নকশা, মানসম্মত উৎপাদন, বাজারজাতকরণ ও উদ্যোক্তা সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।
হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত
- প্রকাশের তারিখ: 24/09/2026, 08:01 PM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 31
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:31 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ