খুব সকাল থেকেই জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের আশায় জেলা প্রশাসকের কার্যালয়ে অপেক্ষমাণ ছিলেন শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা এলাকার বাসিন্দা জনাব আবেদ আলী টুনি।
অফিস কক্ষে প্রবেশের সময় জেলা প্রশাসক তাঁকে ডেকে কথা বলেন। এ সময় তাঁর পরনের জীর্ণ পোশাক ও সার্বিক অবস্থা দেখে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে তাঁর প্রয়োজনের বিষয়টি উপলব্ধি করেন।
পরে জেলা প্রশাসকের নির্দেশক্রমে আবেদ আলী টুনিকে প্রয়োজনীয় পোশাক কিনে দেওয়া হয় এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও দরিদ্র এই মানুষটির প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোই মানবিকতার সবচেয়ে সুন্দর প্রকাশ—এমন মানবিক উদ্যোগে শেরপুর জেলা প্রশাসনের সহমর্মিতার দৃষ্টান্ত ফুটে উঠেছে।