ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৯ আশ্বিন ১৪৩৩

ঈশ্বরগঞ্জে চোলাই মদসহ যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড

  • প্রকাশের তারিখ: 07/09/2026, 08:13 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 91
ঈশ্বরগঞ্জে চোলাই মদসহ যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের পাটবাজার এলাকায় প্রকাশ্যে চোলাই মদ বিক্রির অভিযোগে কার্তিক মনি ঋষি (৩৮) নামে এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে পাটবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
আটক কার্তিক মনি ঋষি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভবানীপুর এলাকার ঝোপালের ছেলে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে কার্তিক মনি ঋষি পাটবাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তার কাছ থেকে তিন বোতল চোলাই মদ উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কার্তিক মনি ঋষিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বিক্রির জন্য আনা তিন বোতল চোলাই মদ জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, “মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। মাদক বিক্রি, সেবন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 14/10/2026, 03:10 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।