ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৯ আশ্বিন ১৪৩৩

উপ-নির্বাচনেও সেনা মোতায়েনের কথা ভাবছে ইসি

  • প্রকাশের তারিখ: 17/09/2026, 07:25 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 24
উপ-নির্বাচনেও সেনা মোতায়েনের কথা ভাবছে ইসি

জাতীয় নির্বাচনের মতো উপ-নির্বাচনেও সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। আগামী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার বিষয়েও সংশ্লিষ্টরা একমত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ২৬টি মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে জাতীয় নির্বাচনের মতো আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে।

নভেম্বর থেকে নির্বাচন শুরু হবে কি না জানতে চাইলে সানাউল্লাহ বলেন, নভেম্বর-ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা, এরপর রমজান ও পাবলিক পরীক্ষা থাকায় সময়সূচি বেশ সংকুচিত। এ সময়ের মধ্যে কীভাবে উপ-নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা যায়, তা নিয়ে কমিশন কাজ করছে।

বৈঠক থেকে পাওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কমিশন সভায় আলোচনা শেষে নির্বাচনের চূড়ান্ত সময়সূচি জানানো হবে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 13/10/2026, 11:14 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।