ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৯ আশ্বিন ১৪৩৩

জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ: 17/09/2026, 11:48 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 30
জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

জামালপুর জেলা পুলিশের সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় জামালপুর জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
সভায় জেলার পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বিগত কল্যাণ সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা, অসুবিধা ও আবেদনের পরিপ্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলতি মাসে পাওয়া বিভিন্ন আবেদনের আলোকে পুলিশ সদস্যদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে আগস্ট ২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী অফিসার ও পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
পরে সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় পুলিশ সুপার সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁঞা, মাদারগঞ্জ সার্কেল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ মাকসুদুল হাসান, মেডিক্যাল অফিসার ডা. রেহেনা জান্নাতসহ জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ইন্সপেক্টর (তদন্ত), বিভিন্ন ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা থেকে আগত পুলিশ সদস্য এবং কর্মরত সিভিল স্টাফরা সভায় অংশ নেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 14/10/2026, 03:10 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।