বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে আজ ১৬ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর, মিজ ফরিদা ইয়াসমিন। সভায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি, বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন, সমন্বিত কর্মপরিকল্পনা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি জনাব কাকন রেজা, সহকারী বন সংরক্ষক জনাব মো. সাদিকুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ ও টেকসই শেরপুর গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- প্রকাশের তারিখ: 16/07/2026, 05:05 PM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 99
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 12/10/2026, 11:59 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ