ঢাকা ০৯:৫৯ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

শেরপুরের শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষকলীগ নেতা আটক

  • প্রকাশের তারিখ: 11/10/2026, 08:27 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 5
শেরপুরের শ্রীবরদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষকলীগ নেতা আটক

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জহুরুল ইসলাম নামে এক কৃষকলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

আটক জহুরুল ইসলাম উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি। তিনি সম্পর্কে ওই ছাত্রীর জ্যাঠা। তাঁর মেয়ে ও ভুক্তভোগী ছাত্রী একই শ্রেণিতে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জহুরুল ইসলামের মেয়েকে খুঁজতে তাঁদের বাড়িতে যায় ওই ছাত্রী। এ সময় জহুরুল ইসলাম তাঁকে জানান, বাড়িতে তাঁর স্ত্রী ও মেয়ে নেই। পরে ছাত্রীকে ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁরা অভিযুক্ত জহুরুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে শ্রীবরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, বান্ধবীকে খুঁজতে তাঁদের বাড়িতে গেলে জহুরুল ইসলাম তাঁকে ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে সে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল লতিফ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 12/10/2026, 08:56 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।