ঢাকা ০১:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ১৪ কার্তিক ১৪৩৩

শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, ৫ সেরা চালককে সম্মাননা

  • প্রকাশের তারিখ: 28/10/2026, 09:08 PM | ফটো কার্ড
  • মনিরুজ্জামান রাসেল , স্টাফ রিপোর্টার
  • সংবাদটি দেখেছেন: 5
শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, ৫ সেরা চালককে সম্মাননা

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোড শো, আলোচনা সভা এবং নিরাপদ ড্রাইভিংয়ে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পাঁচজন সেরা চালককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) শেরপুর সার্কেলের আয়োজনে একটি রোড শো বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ শেরপুর সার্কেলের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) জিএম নাদির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের দায়িত্বশীল আচরণ, যাত্রীদের সচেতনতা এবং পথচারীদের ট্রাফিক আইন অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে নিরাপদ ড্রাইভিং ও সড়ক নিরাপত্তায় সচেতনতার স্বীকৃতিস্বরূপ পাঁচজন সেরা চালককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে ট্রাক মালিক-শ্রমিক সংগঠনের শেরপুর জেলা সভাপতি মো. ফারুক আহমেদ এবং সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 29/10/2026, 12:18 AM
ম
মনিরুজ্জামান রাসেল , স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।