ঢাকা ০৮:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত, ভূমিসেবা স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার নির্দেশ জেলা প্রশাসকের

  • প্রকাশের তারিখ: 22/11/2026, 07:43 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 36
শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত, ভূমিসেবা স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার নির্দেশ জেলা প্রশাসকের

শেরপুরে নভেম্বর ২০২৬ মাসের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, খাসজমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনার সার্বিক অগ্রগতি এবং ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ রাজস্ব-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া সরকারি ভূমি সংরক্ষণ, অনিষ্পন্ন ভূমি-সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমিসেবাকে আরও আধুনিক, জনবান্ধব ও হয়রানিমুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি সম্পত্তি রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা এবং সাধারণ মানুষ যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে ভূমিসেবা পেতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 24/11/2026, 08:13 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।