ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ চালককে জরিমানা

  • প্রকাশের তারিখ: 02/07/2026, 12:24 PM | ফটো কার্ড
  • অনলাইন ডেস্ক
  • সংবাদটি দেখেছেন: 110
শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ চালককে জরিমানা

শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ১ জুলাই বুধবার সদর উপজেলার শ্রেরীব্রিজ এলাকায় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান এবং মোঃ সেলিম রেজা ।

অভিযানকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লংঘনের দায়ে ৫ পরিবহন চালককে জরিমানা করা হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় এই অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

পরিবেশ অধিদপ্তর, শেরপুর কার্যালয় সূত্রে জানা গেছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লংঘন করে এক শ্রেণির পরিবহন চালক দীর্ঘদিন ধরে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে চলেছেন। এর ফলে সৃষ্ট শব্দ দূষণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

এমন অবস্থার প্রেক্ষাপটে শ্রেরীব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ লংঘনের দায়ে ৫ জন চালককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পুলিশ লাইন্স এর পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 13/10/2026, 12:21 AM
অ
অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।