০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে সরকারি দুই বিদ্যালয়ের মধ্যে জিপিএ-৫-এ শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয়

শেরপুরে সরকারি দুই বিদ্যালয়ের মধ্যে জিপিএ-৫-এ শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয়

শেরপুরে এসএসসি পরীক্ষার ফলাফলে সরকারি দুটি উচ্চ বিদ্যালয়ের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবারও শীর্ষে রয়েছে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ নিয়ে টানা তিনবার এসএসসি পরীক্ষায় সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চসংখ্যক জিপিএ-৫ পেয়েছে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি।
এবার শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে ২২৬ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৪ দশমিক ১৭ শতাংশ। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ১৪ জন।
অন্যদিকে, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৫৭ জন উত্তীর্ণ হয়েছে এবং ৬৫ জন জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৮১ দশমিক ৪০ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৪৫ জন শিক্ষার্থী।
তবে সরকারি বিদ্যালয়ের বাইরে শেরপুরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নবারুণ পাবলিক স্কুল এবারও নজরকাড়া ফলাফল করেছে। প্রতিষ্ঠানটি থেকে ২৩১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ১৯৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চেয়ে নবারুণ পাবলিক স্কুল এগিয়ে থাকলেও সরকারি দুই বিদ্যালয়ের মধ্যে ধারাবাহিকভাবে সেরা ফলাফল করেছে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।