ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৯ আশ্বিন ১৪৩৩

শেরপুরে ৩২ অসহায় মানুষের পাশে জেলা পরিষদ, ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা

  • প্রকাশের তারিখ: 03/09/2026, 02:44 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 172
শেরপুরে ৩২ অসহায় মানুষের পাশে জেলা পরিষদ, ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা

দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে শেরপুর জেলা পরিষদের উদ্যোগে ৩২ জন উপকারভোগীর মাঝে মোট ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদ, শেরপুরের মিলনায়তন ‘নিসর্গ’-এ আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

জেলা পরিষদ, শেরপুরের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশের অনুমতি ও নির্দেশনা অনুযায়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় উপস্থিত উপকারভোগীদের প্রত্যেকের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় বলেন, “শেরপুরবাসীর পাশে জেলা পরিষদের সহযোগিতার হাত সর্বদা প্রসারিত থাকবে। সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের এই প্রচেষ্টা আপনাদের সামগ্রিক চাহিদা সম্পূর্ণরূপে পূরণ করতে না পারলেও, জেলা পরিষদ পরিবার আপনাদের দুঃখে সমব্যথী হয়ে সবসময় পাশে আছে এবং থাকবে।”

জেলা পরিষদ কর্তৃপক্ষ জানায়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করা এবং মানবিক সহায়তার মাধ্যমে তাদের জীবনে আশার আলো জ্বালানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, সার্ভেয়ার সাইফুল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 14/10/2026, 01:58 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।