শেরপুর জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় জেলার বিদ্যুৎ ব্যবস্থাপনা, সাশ্রয়ী ব্যবহার এবং বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করা, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মান্নান, বিজ্ঞ জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্য অতিথিরা।
সভায় জেলার বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।