ঢাকা ০৮:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক দুই কিশোর

  • প্রকাশের তারিখ: 24/11/2026, 05:20 PM | ফটো কার্ড
  • মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 28
শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক দুই কিশোর

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক দুই কিশোর
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তাদের ভারতে যেতে সহায়তাকারী শেরপুরের তিনজনকে পলাতক আসামি করে মামলা করেছে বিজিবি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

আটক দুজন হলেন—নোয়াখালীর হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে অপু চন্দ্র দাস (১৭) এবং একই উপজেলার মৌলভী গ্রামের শিপন জল দাসের ছেলে চন্দন জল দাস (১৩)।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই কিশোর জানিয়েছেন, ভারতে বসবাসরত তাদের চাচার কাছে শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে তারা সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ কাজে অর্থের বিনিময়ে তাদের সহায়তা করছিলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার তিন ব্যক্তি।

তারা হলেন—বাবেলাকোনা গ্রামের নেহালের ছেলে মো. মামুন (২২), একই গ্রামের জয়নালের ছেলে মো. কালু মিয়া (৩৫) এবং চান্দাপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (২৫)।

পরে আটক দুই কিশোরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। পাশাপাশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ওই তিনজনকে পলাতক আসামি করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স নীতিতে দায়িত্ব পালন করছে বাহিনীটি।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 24/11/2026, 08:23 PM
ম
মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।