শেরপুরের শ্রীবরদী সীমান্তের মেঘালয়-সংলগ্ন হারিয়াকোনা পাহাড়ি গ্রাম থেকে চোরাই পথে আনা চারটি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হারিয়াকোনা এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে।
কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ সুবেদার ফুল মিয়া গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়ি এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন চারটি গরু উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা চারটি গরুর আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা। আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে গরুগুলো নিলামে বিক্রি করা হবে।
শ্রীবরদী সীমান্তে ভারতীয় ৪টি গরু উদ্ধার
- প্রকাশের তারিখ: 25/09/2026, 03:38 PM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 29
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 13/10/2026, 11:14 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ