ঢাকা ০১:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে শেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল

  • প্রকাশের তারিখ: 24/06/2026, 06:54 AM | ফটো কার্ড
  • শেরপুর প্রতিনিধি:
  • সংবাদটি দেখেছেন: 70
অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে শেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল
অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টায় শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবনেতা মোহাম্মদ শওকত হোসেনের উদ্যোগে শহরের পুরাতন গরুহাটি মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়, থানা মোড় অতিক্রম করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ মিছিলটি বিকেল ৫টার দিকে সমাপ্ত হয়। এতে যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ শওকত হোসেন। তিনি বলেন, অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রের রাজনীতি গণতান্ত্রিক চর্চার জন্য ক্ষতিকর। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা রাজনৈতিক সহনশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও সত্যভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টার বিরুদ্ধে সচেতন থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
প্রতিবাদ কর্মসূচিতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:01 AM
শ
শেরপুর প্রতিনিধি:
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।