ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৯ আশ্বিন ১৪৩৩

আত্মপ্রকাশ করল ‘প্রিয় শেরপুর ডটকম’

  • প্রকাশের তারিখ: 29/07/2026, 04:00 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 110
আত্মপ্রকাশ করল ‘প্রিয় শেরপুর ডটকম’

শেরপুর জেলার তথ্য ও সেবাভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর ডটকম’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিয় শেরপুরের প্রতিষ্ঠাতা ও শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।

এখন টেলিভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জুবায়ের দিপ, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. নাঈম ইসলাম, কালের কণ্ঠের শামিম আহমেদ এবং সাংবাদিক সুলতান আহমেদ ময়না।

এ ছাড়া বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু, প্রষ্ফুটিত শেরপুরের চিফ অ্যাডমিন দেবাশীষ সরকার, ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল হক মনির, স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের অ্যাডমিন রবিউল ইসলাম রতন, শেরপুর হেল্পলাইনের অ্যাডমিন আহনাফ নাকিব, জনপ্রিয় শেরপুরের অ্যাডমিন জাহিদ, রূপসী শেরপুরের সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার (সোয়ান)-এর যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান তালুকদার এবং প্রিয়টেক বাংলাদেশের টিম সদস্য নাহিদ হাসান, এ আর এম আব্দুল ওয়াদুদ, রবিউল ইসলাম, প্রকৌশলী আলমগীর হোসেন, ইখতেখার হোসেন পাপ্পু ও মিজু।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা আনুষ্ঠানিকভাবে ‘প্রিয় শেরপুর ডটকম’-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করেন। পরে কেক কেটে প্ল্যাটফর্মটির যাত্রার শুভসূচনা করা হয়।

  • আনুমানিক পড়ার সময়: 2 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 10:00 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।