ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৯ আশ্বিন ১৪৩৩

ঈশ্বরগঞ্জে ২১ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চোরাই মালামালসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

  • প্রকাশের তারিখ: 04/09/2026, 02:45 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 137
ঈশ্বরগঞ্জে ২১ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চোরাই মালামালসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল ও একটি ট্রাকসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের গাবরখালিয়ান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রায়েরবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ জুয়েল টেলিকম অ্যান্ড ফার্মেসির সামনে চেকপোস্ট বসিয়ে একটি মাঝারি আকারের ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, ডাব সাবান ও অলিভ অয়েল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নেত্রকোনা সদর উপজেলার মালনী গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে ফেরদৌস মিয়া (৩২) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারি গ্রামের সাইদুর রহমানের ছেলে মামুন হাসান অভি (৩৫)।
পুলিশ জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ৩০০ টাকা দামের ৩৯০টি সিঙ্গেল পার্টের ভারতীয় কম্বল, ২ হাজার ৩০০ টাকা দামের ৮৭টি ডাবল পার্টের ভারতীয় কম্বল, ৫৫ টাকা দামের ১০০ মিলিলিটারের ১ হাজার ৭৪০টি ডাব সাবান এবং ৪০ টাকা দামের ৭৫ মিলিলিটারের ৪৩২টি ডাব সাবান। এছাড়া বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েলও জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় এসব পণ্য অবৈধভাবে পরিবহন করছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 16/09/2026, 09:55 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।