ঢাকা ০২:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, প্রশিক্ষণার্থীদের ৫০ হাজার টাকার অনুদান

  • প্রকাশের তারিখ: 15/07/2026, 02:40 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 118
কিশোরগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, প্রশিক্ষণার্থীদের ৫০ হাজার টাকার অনুদান

কিশোরগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসতিয়াক ইমনসহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ.টি.এম. আমিনুল ইসলাম, সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নিজ নিজ এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে দুটি বিষয়ে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের প্রত্যেকের হাতে আয়বর্ধক কর্মকাণ্ডে উৎসাহ দিতে ৫০ হাজার টাকার অনুদানের চেক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:23 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।