ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৯ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

  • প্রকাশের তারিখ: 16/08/2026, 04:18 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 96
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে জাসাসের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের তেরাবাজার এলাকার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মাওলানা সিদ্দীক আহমাদ।
এ সময় জাসাস শেরপুর জেলা শাখার আহ্বায়ক এ কে এম এনামুল হক, সদস্য সচিব হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মো. মিলন মিয়া, রেজাউল করিম ও মো. সবুজ, সদস্য মো. সুমন মিয়া, দুদুমিয়া, আল আমিন, এনামুল, লিপু, বাবুল, রুস্তম, বাবুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, নেতৃত্ব এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণ করেন। একই সঙ্গে জাসাসের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 30/09/2026, 12:03 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।