ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

খড়িয়া কাজিরচর ইউনিয়নের গড়পাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে পড়া পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন,

  • প্রকাশের তারিখ: 14/07/2026, 05:58 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 92
খড়িয়া কাজিরচর ইউনিয়নের গড়পাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে পড়া পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন,

আজ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর, মিজ্ ফরিদা ইয়াসমিন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং দুর্গত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ মনোযোগসহকারে শোনেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি মানবিক সহায়তা হিসেবে ২৫টি পরিবারের মাঝে শুকনো খাবার এবং ২০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন,
“প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।”

সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মনীষা আহমেদ, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানুষের দুঃসময়ে পাশে থাকা, দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনতে  জেলা প্রশাসন, শেরপুর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 09/09/2026, 10:48 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।