ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৯ আশ্বিন ১৪৩৩

জামালপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ: 23/08/2026, 12:11 PM | ফটো কার্ড
  • অনলাইন ডেস্ক
  • সংবাদটি দেখেছেন: 55
জামালপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

আজ রবিবার (২৩ আগস্ট ২০২৬ খ্রি.) সকাল ০৯:০০ ঘটিকায় জামালপুর জেলার পুলিশ লাইন্স (ড্রিল শেড)-এ অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন জামালপুর জেলার মান্যবর পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মাকসুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জামালপুর।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে, জেলা পুলিশের সকল সদস্যকে সুশৃঙ্খল জীবনযাপনসহ সততা ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন দায়িত্ব পালন করার আহবান জানান।

পরবর্তীতে পুলিশ লাইন্স ব্যারাকে সকল অফিসার ও ফোর্সের কিট সামগ্রী পরিদর্শন করেন পুলিশ সুপার, জামালপুর।পুলিশ সুপার কিট পরিদর্শনান্তে সন্তোষ প্রকাশ করেন এবং কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর; ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; মোঃ শওকত আলী, আরআই, পুলিশ লাইন্স, জামালপুর; মোঃ নজরুল ইসলাম, আরওআই, পুলিশ অফিস, জামালপুর;  মোঃ এশারত আলী, আরও-১, জামালপুর এবং ওসি সি-স্টোর/ডি-স্টোর। See less

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:24 AM
অ
অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।