ঢাকা ০২:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

জামালপুরে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • প্রকাশের তারিখ: 27/07/2026, 10:15 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 111
জামালপুরে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১) বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে আটক করেছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

সোমবার (২৭ জুলাই ২০২৬) জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে জামালপুর সদর থানার পৌর শহরের ফেরিঘাট বাসস্ট্যান্ড থেকে বানিয়াবাজারগামী সড়কের উত্তর পাশে সেলিম হোটেলের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার রংগের কান্দা গ্রামের মো. আহাদ আলী (১৯) এবং মো. সুকন মিয়া (৩৫)।

জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. এহসানুল হকের নেতৃত্বে ডিবি-১-এর একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 22/09/2026, 08:14 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।