উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬।
সোমবার (৭ সেপ্টেম্বর) শেরপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মী, খেলোয়াড়, ম্যানেজমেন্ট টিম এবং জেলার হাজারো ক্রীড়ানুরাগী দর্শক।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক মূল্যবোধও গড়ে ওঠে।
বক্তারা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শেরপুরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং জেলার প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি করবে।
পরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শেরপুর সদর পৌরসভা ও নালিতাবাড়ী পৌরসভা দল মুখোমুখি হয়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে দুই দলের জমজমাট লড়াই উপভোগ করেন।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর সকল দল ও খেলোয়াড়দের প্রতি রইল আন্তরিক শুভকামনা।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন
- প্রকাশের তারিখ: 08/09/2026, 12:09 AM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 116
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 02/10/2026, 08:10 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ