ঢাকা ০৭:৫৪ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

ভাতশালা ইউনিয়নে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ: 02/10/2026, 07:53 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 43
ভাতশালা ইউনিয়নে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামে এ প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য, ভাতশালা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী রইচ উদ্দিন। এ সময় তাঁর পক্ষ থেকে খেলায় অংশ নেওয়া উভয় দলের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়।
টুর্নামেন্টে অংশ নেয় ভাতশালা ইয়ং স্টার ক্লাব ও কুঠুরাকান্দা নবজাগরণ সংঘ। উত্তেজনাপূর্ণ খেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করেন রেফারি সোহাগ মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাতশালা ইয়ং স্টার ক্লাবের সভাপতি পারভেজ মিয়া, কুঠুরাকান্দা নবজাগরণ সংঘের সভাপতি শফিকুল ইসলাম, ভাতশালা ইয়ং স্টার ক্লাবের উপদেষ্টা লাভলু মিয়া, তাজেল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা দেখতে এলাকার বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও খেলোয়াড়দের উৎসাহ-উদ্দীপনায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করতে খেলাধুলার এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন নিয়মিত করারও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:13 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।