জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং মৎস্যজীবীদের অংশগ্রহণে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) শেরপুরে আয়োজিত এ অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন মৎস্যজীবীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, জাতীয় মৎস্য পক্ষের মূল চেতনা ধারণ করে মৎস্যজীবী সমাজের কল্যাণের পাশাপাশি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর শেরপুর গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেরপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান ও মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা
- প্রকাশের তারিখ: 18/08/2026, 03:36 PM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 135
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 30/09/2026, 12:02 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ