ঢাকা ০৯:৩৭ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: নকলাকে হারিয়ে ফাইনালে শেরপুর সদর

  • প্রকাশের তারিখ: 21/09/2026, 08:25 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 28
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: নকলাকে হারিয়ে ফাইনালে শেরপুর সদর

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর সেমিফাইনালে নকলা উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে শেরপুর সদর উপজেলা দল।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) শেরপুরে অনুষ্ঠিত সেমিফাইনালের ম্যাচটি ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত নকলা উপজেলার বিপক্ষে দারুণ নৈপুণ্য দেখিয়ে ৩-০ গোলের জয় তুলে নেয় শেরপুর সদর উপজেলা।
খেলা উপভোগ ও খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, বিশিষ্ট সমাজসেবী মিজ্ রাজিয়া সামাদ ডালিয়া, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী নাগরিকসহ শেরপুর জেলার সর্বস্তরের মানুষ।
খেলা শেষে সেরা খেলোয়াড়ের হাতে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
শেরপুর সদর উপজেলার এই জয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠার পথ নিশ্চিত হলো। অন্যদিকে নকলা উপজেলা দল সেমিফাইনাল থেকেই বিদায় নিল।
খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে উদ্দীপনা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা আয়োজক ও সংশ্লিষ্টদের।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 24/09/2026, 05:15 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।